Thursday, January 15, 2026
Homeবিভাগচট্টগ্রামচট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা

চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম এর পদোন্নতিজনিত বিদায় ও নবাগত পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম এর বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম ৬ আসনের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি এবং চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম আবদুল লতিফ এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, বিপিএম পিপিএম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন চৌধুরী, জিপিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আল্লাহ বক্স প্রমুখ।

অতিরিক্ত ডিআইজি ও নবাগত পুলিশ সুপার মহোদয়ের কর্মজীবনের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত ডিআইজি মহোদয় তাকে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃংখলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments