Wednesday, January 21, 2026
Homeবিভাগখুলনাখুলনায় আইসোলেশনে চিকিৎসাধীন শিশুর মৃত্যু

খুলনায় আইসোলেশনে চিকিৎসাধীন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ৬ মাস বয়সি শিশু মারা গেছে। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, মারা যাওয়া শিশুটি জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। গেল রাতে তার মৃত্যু হয়। তার করোনা ভাইরাস ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে শুক্রবার বেলা ৩টায় শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে ওইদিন বিকেল ৫টায় তাকে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তার বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর ক্রিসেন্ট গেট এলাকায়।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments