Tuesday, December 16, 2025
Homeবিভাগচট্টগ্রামকোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো কেন্দ্রীয় ছাত্রলীগ

কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো কেন্দ্রীয় ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সংগঠনটি৷ তিন দিনব্যাপী আয়োজনের শেষ দিনে এই কর্মসূচি পরিচালনা করে তারা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে শিক্ষার্থীদের মধ্যে ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও ফুল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ কর্মসূচি হিসেবে বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার সামনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।

প্রসঙ্গত, ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের পুনর্মিলনীতে ভারপ্রাপ্ত থেকে পূর্ণদায়িত্ব পান সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments