Tuesday, December 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসকুবিসাসের নতুন কমিটিকে উপাচার্যের অভিনন্দন

কুবিসাসের নতুন কমিটিকে উপাচার্যের অভিনন্দন

কুুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

রবিবার (০১ মার্চ) নব নির্বাচিত কমিটির সদস্যরা উপাচার্যের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপাচার্য তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপাচার্য বলেন, সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে আনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেন। আগামীতে ভালো কাজের প্রত্যাশা জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানান।

এছাড়াও কুবিসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শাখা ছাত্রলীগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনগুলো।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবসহ কমিটির অন্যান্য সদস্যরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments