Wednesday, January 21, 2026
Homeশিক্ষাক্যাম্পাসকুবিতে ট্রেডমার্কস এন্ড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট বিষয়ক সেমিনার

কুবিতে ট্রেডমার্কস এন্ড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট বিষয়ক সেমিনার

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন বিভাগের সহযোগি সংগঠন “ল ক্লিনিক”এর আয়োজনে ‘শেয়ারিং নলেজ এবাউট ট্রেডমার্কস এন্ড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান প্রোডাক্ট ইন বাংলাদেশ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আইন অনুষদ ভবনে প্রভাষক মু. আবু বকর সিদ্দিকের (সোহেল) সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অথিতি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মু. মুসতানছির রহমান একজামিনার (ট্রেডমার্কস) ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস মিনিস্টার অব ইন্ডাস্ট্রিস। এই সময় তিনি বিভিন্ন কোম্পানির ট্রেডমার্ক কিভাবে রেজিষ্ট্রেশন ও অ্যাপ্লিকেশন সিস্টেম, আইনজীবী হিসেবে কিভাবে ট্রেডমার্ক নিয়ে কাজ করতে হবে , ট্রেডমার্ক আইনজীবী হিসেবে কিভাবে সফলতা পাওয়া যাবে, এবং ট্রেডমার্ক এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


এই সময় আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক সাঈদা তালুকদার রাহী সহ আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments