Tuesday, December 16, 2025
Homeজাতীয়দেশজুড়েকারাগারেও করোনার হানা, কয়েদিদের নিয়ে বিপাকে কতৃপক্ষ

কারাগারেও করোনার হানা, কয়েদিদের নিয়ে বিপাকে কতৃপক্ষ


নিজস্ব প্রতিবেদক


নাটোর জেলা কারাগারের এক কয়েদির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাকি কয়েদি ও কারাগারে কর্মরত কর্মীদের নিয়ে বিপাকে পড়েছে কারা কর্তৃপক্ষ। কারা হাসপাতালের আইসোলেশন বেডে ভর্তি থাকা ওই কয়েদিকে চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তাই তাকে জামিনে মুক্ত করে ‘হোম কোয়ারেন্টাইনে’ পাঠানোর কথা ভাবছে কর্তৃপক্ষ।


নাটোর জেলা কারাগার সূত্রে জানা যায়, সদর থানার একটি মারামারি মামলার আসামি এই কয়েদি পাঁচ দিন আগে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, মাথাব্যথায় আক্রান্ত হন। তাকে কারাগারের ভেতরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তিনি সুস্থ হচ্ছেন না।
বরং আজ সকালে তার অবস্থার আরও অবনতি হয়। তার শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গগুলো স্পষ্ট।


আজ সকাল ১০টায় ওই কয়েদিকে কারা হাসপাতালের আইসোলেশন বেডে স্থানান্তর করা হয়। জেল সুপার বিষয়টি জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, সরকারি কৌঁসুলি ও সংশ্লিষ্ট বিচারককে অবহিত করেন। বিষয়টি নিয়ে মুঠোফোনে তারা আলাপ করেন।
আপাতত ওই আসামিকে জামিনে মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে পুলিশ হেফাজতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখার সিদ্ধান্ত হয়।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments