Wednesday, January 21, 2026
Homeবিভাগচট্টগ্রামকদলপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির মিলনমেলা

কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির মিলনমেলা

বিশেষ প্রতিনিধিঃ

কদলপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সমিতির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কতিপয় গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়।

চট্টগ্রামের কৃতি সন্তান সাবেক অর্থ সচিব ও কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজানের মাননীয় সাংসদ, রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা: ম. রমিজউদ্দিন চৌধুরী।

এতে সংবর্ধিত অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক (সাবেক মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন) মোহাম্মদ মুনির চৌধুরী, অগ্রণী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোহসিন চৌধুরী, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments