Thursday, January 15, 2026
Homeবিভাগচট্টগ্রামকক্সবাজারে অতিরিক্ত ইয়াবা সেবন করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক!

কক্সবাজারে অতিরিক্ত ইয়াবা সেবন করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক!

বিশেষ প্রতিনিধিঃ

পর্যটন নগরী কক্সবাজারে অতিরিক্ত ইয়াবা সেবন করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক পর্যটক।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর দেলোয়ার প্যারাডাইস নামের একটি হোটেলে এই ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ যুবকের নাম অাবু নাঈম। সে পুরান ঢাকার অাবুল হাসেমের ছেলে।

হোটেল সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি দেলোয়ার প্যারাডাইস নামে এ হোটেলে উঠে পুরান ঢাকার আবুল হাসেমের ছেলে আবু নাঈম (২৫) ও লাজিম খান নামে দুই বন্ধু। ওই রুমেই নাঈমের স্ত্রী পরিচয়ে উঠে নাদিয়া আক্তার (২০) নামে এক তরুণী। ৭ জানুয়ারী রাত সাড়ে নয়টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের মতে, তিনি অতিরিক্ত ইয়াবা সেবন করেছেন। যার প্রভাবে তিনি অসুস্থ হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মূলত নাদিয়া আক্তার তার স্ত্রী নয়। গালফ্রেন্ড হিসেবে আসছেন তিনি। তারা এক রুমে তিনজন ছিলেন সেটা নিয়েও চলছে ধোয়াশা। তবে হোটেলের এক বয় ছেলে তাদের এ ইয়াবা সরবরাহ করেছে বলে ধারণা পুলিশের।

দেলোয়ার প্যারাডাইসের জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস দাবি করেন, এটি হোটেল কক্ষে হতে পারে না। এরা বাহিরে কোথাও সেবন করেছে বলে ধারণা তার। তবে এক কক্ষ দুই যুবক ও এক নারী অবস্থানের বিষয়ে আইনগত ব্যাখ্যা না দিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ ইয়াসিন বলেন, বিষয়টি শুনেছি। তবে কি কারণে তিনি অসুস্থ হয়েছেন তা এখনও ষ্পষ্ট নয়।

এদিকে ইয়াবা সেবনে স্বর্ণা রশিদ নামের ঢাকার এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো ইয়াবা সেবনে এমন ঘটনা ভাবিয়ে তুলেছে পর্যটক ও স্থানীয়দের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments