Wednesday, January 21, 2026
Homeতারুণ্যআটপাড়ায় কৃষকদের পাশে ছাত্রলীগ

আটপাড়ায় কৃষকদের পাশে ছাত্রলীগ


নিজস্ব প্রতিবেদক


মহামারী করোনাভাইরাসে আটপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য দেলওয়ার হোসেন রাজন।


জানা যায়, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের পিয়াকান্দি গ্রামের এক অসহায় কৃষকের ৪০ শতাংশ জমি শ্রমিকের অভাবে কাটতে পারছিলেন না।

আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর আহম্মদের তত্ত্বাবধানে রাজন ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে ধান কেটে দেয়ার মাধ্যমে চরম দূরাবস্থা থেকে দরিদ্র কৃষককে রক্ষা করেন। এছাড়া জনগণকে সচেতন করা থেকে শুরু করে ধারাবাহিকভাবে জনসাধারণের মাঝে জীবাণু নাশক বিতরন করেন। এছাড়া তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় সেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এবং বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক গৃহীত ওয়ার্ড ভিত্তিক ত্রান কমিটির সদস্য হিসেবে শুনই ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে কাজ করছেন।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments