Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামরিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের পাশে শিক্ষামন্ত্রী

রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের পাশে শিক্ষামন্ত্রী

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া মার্কেটে অগ্নিকাণ্ডে নিহত ও অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য তিনি প্রশাসন, ব্যবসায়ী সমিতি ও কর্মচারীদের সচেতন ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন আওয়ামী যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। পরে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি শোক সহমর্মিতা ও পরিবারের পাশে দাড়ানো প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (২৮ জুন) বিকেল চারটায় নগরের চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিহতদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আজকে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে যেন মহান আল্লাহ রাবুল আলামিন শহীদি মর্যাদা দান করেন। নিহত পরিবারগুলোকে মহান আল্লাহ সন্তান হারানোর দুঃখ কষ্ট সহ্য করার তৌফিক দান করেন। সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক প্রতিনিধি পাঠিয়েছেন। তাদের দাফন কাপনের জন্য অর্থ সহযোগিতা প্রদান করেছেন। সুখে দুঃখে আমরা আপনাদের পাশে আছি। এই ধরনের দুর্ঘটনা কি কারণে ঘটছে সেটি আমাদের বের করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিহত তিন পরিবারের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments