Saturday, April 25, 2026
Homeজাতীয়সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত

সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত

নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু ‘খান বাহিনী’র তিন সদস্য নিহত হয়েছে বলে জানা যায়। শনিবার গভীর রাতে সুন্দরবনের ফিরিঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, ফারুক হোসেন (৩৫) নামের একজনকে সনাক্ত করা গেলেও অপর দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও অভিযানে অংশ নেয়া র‌্যাব-৬ এর তিন সদস্যও আহত হয়।
 
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক চৌধুরী জানান, বেলা দশটার কিছু পরে গুলিবিদ্ধ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়। অধিক রক্তক্ষরণের কারনে তাদের মৃত্যু হয় বলে হাসপাতারেল জরুরী বিভাগ বিষয়টি নিাশ্চিত করেছে। এসময় র‌্যাবের আহত সদস্যদেরও চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক।
তবে অভিযানের বিষয়ে কথা বলার জন্য বার বার চেষ্টা করেও র‌্যাব-৬ এর মুন্সিগঞ্জ অফিসের কোন বক্তব্য পাওযা যায়নি। র‌্যাব-৬ এর পক্ষ থেকে খুলনায় প্রেসকনফারেন্স করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন বলে বিশ্বস্ত একটি সুত্র নিশ্চিত করে।
 
প্রসঙ্গত, গত ২০ জুন সুন্দরবনে মাছ শিকারে যাওয়া চার জেলেকে মক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যুরা। ঐ ঘটনার পর র‌্যাব সদস্যরা গত শুক্রবার থেকে পশ্চিম সুন্দরবনের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করছিল।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments