Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামফের আইসিইউ’তে আল্লামা শফি

ফের আইসিইউ’তে আল্লামা শফি

নিজস্ব প্রতিবেদক:
 
হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফি ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন।
 
রোববার রাত ৮টার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাকে সেখানই ভর্তি করানো হয়।
 
শফিপুত্র মাওলানা আনাস মাদানী বলেন, রবিবার সন্ধ্যায় হেফাজত আমির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউ’তে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন।
 
তিনি বলেন, ‘বাধ্যর্কজনিত কারণে হুজুরের শরীরে নানান অসুখ বাসা বেধেছে। তিনি ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ নানান রোগে ভোগছেন। এরআগেও তিনি একই সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments