Saturday, April 25, 2026
Homeপ্রচ্ছদফের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

ফের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে। তার নাম মিজানুর রহমান (২০)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত।
 
জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর ৪ টার সময় পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে মিজানুর গুলিবিদ্ধ হয়। সহযোগীরা তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কমান্ডার সুবেদার সুলতান হোসেন বলেন, ‘মিজানুর রহমানসহ পাঁচ-সাতজনের একটি দল গরু আনার জন্য পূর্বজগতবেড় এলাকার শমসেরনগর সীমান্তে যায়। বিষয়টি টের পেয়ে ভারতীয় ১৪০ বিএসএফের চুয়াংগারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি করলে তার মৃত্যু হয়। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রস্তুতি চলছে। মিজানুরের লাশ বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’
 
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কালীপ্রসাদ সরকার বলেন, মিজানুর রহমানের মাথার পেছনে গুলি ঢুকে ভেতরেই আছে। এটাকে অক্সিটাল রিজিওন বলে। গুলি ঢুকেছে হয়েছে কিন্তু বের হয়নি। অর্থাৎ দূর থেকে গুলি করার কারণে সেটি বের হয়ে যায়নি। এতে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments