Saturday, April 25, 2026
Homeজাতীয়দেশজুড়েদীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্ত ৪৪

দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্ত ৪৪

নিজস্ব প্রতিবেদক

দেশে নতুন করে আরও পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। এছাড়াও ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।


বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।


এর আগে বুধবার সর্বশেষ ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন পাঁচজন, সুস্থ হয়েছেন ৭ জন এবং চিকিৎসাধীন ২৭ জন।


বৃহস্পতিবারের ব্রিফিংয়ে ফ্লোরা জানান, গেল ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে পাঁচজনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।


তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন বিদেশে ফেরত এবং একজনের সংক্রমণের ইতিহাস জানা যায়নি। এছাড়া মোট আক্রান্ত ৪৪ জনের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।

এফএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments