Sunday, April 26, 2026
Homeবিভাগচট্টগ্রামচট্টগ্রামে ডিবির অভিযানে ১৬শ ইয়াবাসহ গ্রেফতার ৪

চট্টগ্রামে ডিবির অভিযানে ১৬শ ইয়াবাসহ গ্রেফতার ৪

বিশেষ প্রতিনিধিঃ

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে লোহাগাড়ায় ১৬শ ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) লোহাগাড়ার আমিরাবাদ মোস্তফা সিটি টাওয়ারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী বাসের জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সেলিম মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, মো. বুলবুল আহম্মেদ (২২), মো. সুমন (২৩), মো. রাব্বি আকন্দ (২৩) ও মো. শাকিল আহম্মেদ (২২),

জানা যায়, আসামীদের
গ্রেফতার করে সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ১ ও ২নং আসামীর পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে এবং ৩ ও ৪নং আসামীর পিছনের বাম পকেটের ভিতর হতে কালো কসটেপ ও টিস্যু পেপারে মোড়ানো চারটি পুটলা উদ্ধার করা হয়। প্রতিটি পুটলার ভিতর ০২ টি করে মোট (৪X২)=০৮ টি নীল বায়ুরোধী প্যাকেটের প্রতিটিতে ২০০ পিস করে সর্বমোট (২০০ X ০৮) = ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪,৮০,০০০/-(চার লক্ষ আশি হাজার) টাকা।

এ ঘটনায় লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments