Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচট্টগ্রামে চুয়েট ছাত্রলীগের সহযোগীতায় অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার স্থাপন

চট্টগ্রামে চুয়েট ছাত্রলীগের সহযোগীতায় অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার স্থাপন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশনে স্থাপন করা হয়েছে অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার। অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে উদ্যোগ গ্রহণ করে চুয়েটের সংগঠন রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন (RMA)।

রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন প্রথমে নগরীর জিইসি মোড়ে একটি অটো স্যানিটাইজার স্থাপন করলে চট্টগ্রাম শহরে এটি ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি বিষয়টি আলোচিত হয়। পরে সংগঠনটির সাথে এগিয়ে আসে চুয়েট ছাত্রলীগ। চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকেরের সহযোগিতায় আরও অটো স্যানিটাইজার তৈরি ও স্থাপনের কাজ শুরু হয়। চুয়েটের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের নিরাপত্তা ঝুঁকির মধ্যেও তাদের কাজ চালিয়ে যায়।

সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রবেশ মুখে ২টি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এ ১টি অটোমেটিক হ্যান্ড সেনিটাইজার স্থাপন করা হয়। এটির বিশেষত্ব হচ্ছে এটি স্পর্শ ছাড়াই সিগন্যাল এর মাধ্যমে ব্যবহার‍ যোগ্য।

এই ব্যাপারে চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের বলেন- ” প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নগরের সাধারণ মানুষের প্রতি,হাসপাতালে সেবাদানকারী ডাক্তার,নার্স ও রোগীদের নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় চট্টগ্রাম মেডিকেল ও সিটি করপোরেশনে এগুলো স্থাপন করা হয়েছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগ সবসময় মানুষের পাশে থাকে। এবারো মানবিক সঙ্কট কাটিয়ে না ওঠা পর্যন্ত ছাত্রলীগ মানুষের পাশে থাকবে।

উল্লেখ্য, বর্তমানে সারা বিশ্বব্যাপী COVID-19 এর প্রকোপ চলছে, বাংলাদেশ ও রয়েছে এর চরম ঝুকিতে। বাংলাদেশের অন্যতম জনবহুল শহর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হওয়ার আশংকা রয়েছে।

এসএস/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments