Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবি ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপন শুরু

চবি ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপন শুরু

ক্যাম্পাস প্রতিবেদক:
 
‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনারের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
২৩ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শতাদিক ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
 
রকিবুল হাসান দিনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে চবি ক্যাম্পাসে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি আমরা। এই কর্মসূচির আওতায় ক্যাম্পাসে প্রচুর পরিমাণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
 
এসময় শাখা ছাত্রলীগ নেতা অনুপম রুদ্র, আরিয়ান ফারুক রাতুল, এস এম আকিব, নিজাম উদ্দিন রবিন, এমরান আশিক, সাকিব সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments