নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) করা দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় নিশান মাহামুদ শামীমকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশের একটি দল।
শামীম ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে আছেন।এছাড়াও তিনি খন্দকার মোশাররফ হোসেনের রাজনীতি করেন বলে জানা যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান। তিনি বলেন, ‘দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় শামীমের নাম আসায় তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। ‘
‘এ ছাড়া তার বিরুদ্ধে ফরিদপুরে চাঁদাবাজি ও হামলার মামলা রয়েছে। সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুরে নিয়ে আসা হবে।’
এর আগে এ মামলায় গ্রেপ্তার হন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বেল্লাল হোসেন।
একই মামলায় আটক রুবেল-বরকতের স্বীকারোক্তি অনুযায়ী নিশান মাহামুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এফএম/বাংলাবার্তা
