Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামছাত্রলীগের উদ্যোগে শোক দিবসের নানা কর্মসূচি

ছাত্রলীগের উদ্যোগে শোক দিবসের নানা কর্মসূচি

বাংলাবার্তা প্রতিবেদন

চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা শুভ দত্তের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে নগরের ২২নং এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ দত্তের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং অসহায়-মেহনতী মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল, ইসমাইল সাকিব, অন্তর হোড়, টিপু দে, খায়রুল ইসলাম, মোহাম্মদ নিয়াজ উদ্দিন তামিম, নুর উদ্দিন রাকিব, রতন চৌধুরী, দিব্য খাস্তগীর, অর্ঘ্য বনিক, পরাক বিশ্বাস, মুশফিক হোসেন সাজিদ, অয়ন বড়ুয়া, অর্ঘ্য বিশ্বাস শিষ্য, রিফাত ইসলাম, অমিত ঋষি, মেহেরাজ আলিফ,মোহাম্মদ তৌহিদ, আজিজ রাহাত, আকিল, ইমতি, তামিম, তুহিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments