Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসমুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, চবি শাখার উদ্যোগে নবীন বরণ

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, চবি শাখার উদ্যোগে নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। ‘মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে উঠো বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে আয়োজিত নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ হানিফ সিদ্দিকী,ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মোয়াজ্জেম হোসেন ও ড. তানজিনা শারমিন নিপুন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিয়ামুল ইসলাম (হিমু) এবং সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মিশকাতুল মমতাজ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সভাপতি অহিদুল ইসলাম তুষার।

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ রমজান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি শিক্ষার্থী শেখ এম আর মুকুল। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ হাফিজুর রহমান ও ফারজানা জ্যোতি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার স্ত্রী। এটি আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। আজকের অনুষ্ঠানের স্লোগান ‘মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে উঠো বাংলাদেশ’ নির্ধারণ করার জন্য মাননীয় উপাচার্য অনুষ্ঠান আয়োজনকারীদের ধন্যবাদ জানান। এ স্লোগানে অভিভূত হয়ে তিনি বলেন, এ স্লোগানের মর্যাদা রক্ষা করতে হলে নতুন প্রজন্মের সন্তানদের জ্ঞান-গবেষণায় আরো বেশি মনোযোগী হতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানার্জনের সর্বোচ্চ পাদপীঠ। মাননীয় উপাচার্য নবীন শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে সম্মানিত শিক্ষকবৃন্দের আদেশ-উপদেশ মেনে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করে দেশ-জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments