Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামপ্রকৃতি রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই-বাবর

প্রকৃতি রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই-বাবর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, প্রকৃতির অপরুপ সৌন্দর্য রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ ভারসাম্য ও জীবন যাত্রা স্বাভাবিক রাখতে বৃক্ষ রোপনের ভূমিকা অপরিসীম। তাই বেশি বেশি গাছ লাগায়, পরিবেশ বাঁচাই।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে অমর ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এড ভিশন বাংলাদেশ কতৃক আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসাবে পূর্বের ন্যায় নগরীর বিভিন্ন মোড়ে বৃক্ষ রোপণ এবং পরিচ্ছন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষের বিভিন্ন উপাদানের উপর আমাদের সামগ্রিক জীবনের অনেক কিছু নির্ভর করে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

বীর মুক্তিযোদ্ধা চসিক মেয়র এম.রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতার কারণে নগর বাসী বৃক্ষ রোপণের উৎসাহিত বোধ করবে। বৃক্ষের প্রতি নগর পিতার এমন চিন্তা চেতনা এই চট্টগ্রামকে প্রকৃতির নতুন মাত্রা দিতে সক্ষম হবে বলে মনে করি, তাই চলুন সকলে মিলে গাছাই – পরিবেশ বাচাঁই।

এসময় আরও উপস্থিত ছিলেন, এ্যাড ভিশন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাজেদুল করিম মিল্টন, এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী মাসুদ রানা,কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমান, সহ সভাপতি মো. হাসান মুরাদ, আবদুল মান্নান রানা, এম এ হাশেম, মো. জসিম উদ্দিন, আসিফ ইকবাল, আয়েশা সিদ্দিকা,নিশিতা বড়ুয়া নিশি, মো. মোস্তফা, মো. শিহাব, মো. নিজাম, ইয়াছির আরফাত রিকু প্রমুখ।

এসএস/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments