Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামবিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।

শুক্রবার বিকেল চারটায় বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম কলেজ হোস্টেল গেইট থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হোস্টেল গেইটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, সারাদেশে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আজকের কর্মসূচি। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজপথ দখল রাখার অঙ্গিকারবদ্ধ চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বিনপি জামাতের সকল অপশক্তি রোধে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ রাজপথ দখলে রাখার হুশিয়ারী দেন সুভাষ মল্লিক সবুজ।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উতিং হ্লা মারমা, সাংগঠনিক সম্পাদক হায়দার আলি, ছাত্রনেতা শোয়াইবুল ইসলাম, মুবিনুল ইসলাম, জিয়া উদ্দিন আরমান, মনির উদ্দিন রিহান, মনিরুল ইসলাম, পারভেজ, হেলাল, আবদুল্লাহ, আবুল কালাম,মামুন নিরব, রাকিব, ইয়াসির আরফাত, ইফতেখার, ইমরান, রাশেদুল ইসলাম, আল বেরুনী, সাইমুন, তারেক হোসাইন, শাকেরুল ইসলাম, মাসুদ রানা, নাসিম উদ্দিন, কৌশিক, হাবিব উল্লাহ রিয়াদ, মামুন সিকদার সিরাজ, এহেসান, আনসার, আসিফ,আবু হেনা মোস্তফা, শিমু, রাজ্জাক, জনি, মোজাম্মেল, আজিজ, ফয়সাল, জায়েদুল।

নারী নেত্রীদের মধ্যে কামরুন নাহার চৌধুরী, সুমি মারমা, সাদিয়া চৌধুরী, রেসমা আক্তার, আরোহী, তাসনিয়া চৌধুরী, ফাওজিয়া সুহা এবং তিশমা দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments