Saturday, April 25, 2026
Homeপ্রচ্ছদ২৮ তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের সাধারণ সম্পাদক তানভীর

২৮ তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের সাধারণ সম্পাদক তানভীর

নিজস্ব প্রতিবেদক:

২৮ তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা তানভীর।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০০১-০২ সেশনের ছাত্র। গত ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে তানভীর ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্দী পেয়েছেন ৫১ ভোট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন। ভোট দিয়ে নির্বাচিত করায় বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। সবাইকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তানভীর বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-২ হিসেবে কর্মরত আছেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments