Saturday, April 25, 2026
HomeUncategorizedনোবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০ উদযাপন

নোবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০ উদযাপন

নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২০ উদযাপন করা হয়েছে।
 
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিনের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার সকালে (২৩ জুলাই) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে র‌্যালি বের করা হয়। ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃৃদ্ধ দেশ গড়ি ’ স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের নীল দীঘিতে গিয়ে শেষ হয়।
নীল দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments