Saturday, April 25, 2026
Homeসাহিত্যবইমেলাসুন্দরবনসহ বন বিভাগের সকল পর্যটন এলাকায় প্রবেশ নিষেধ

সুন্দরবনসহ বন বিভাগের সকল পর্যটন এলাকায় প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে সুন্দরবনসহ বন বিভাগের সকল পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে পর্যটন এলাকায় না যাওয়ার আহবান জানানো হয়েছে।

বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান বলেন, বন অধিদপ্তরের আওতাধীন সুন্দরবনসহ বন বিভাগের সকল ইকোটুরিজম স্পটে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments