Saturday, April 25, 2026
Homeআন্তর্জাতিককরোনা ভাইরাস; এবার কোয়ারেন্টাইনে রোনালদো

করোনা ভাইরাস; এবার কোয়ারেন্টাইনে রোনালদো


ক্রীড়া প্রতিবেদক

করোনার ভয়াবহ থাবা পড়েছে ক্রীড়াঙ্গনেও। মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে সব ধরণের ঘরোয়া লিগের খেলা বন্ধ করে দেয়া হয়েছে এরই মধ্যে।


এদিকে, ইতালির উত্তরাঞ্চলে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বন্ধ রয়েছে সব ধরনের খেলা। ইতালিয়ান লিগ সিরিআর দল জুভেন্টাসের হয়ে মাঠে নেমে কোয়ারেন্টাইনে ক্রিশ্চিয়ানো রোনালদো।


জানা যায়, রোনালদোর জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাস পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। যেহেতু তার সঙ্গে একই দলে খেলেছেন রোনালদো, ঝুঁকি তো থেকেই যায়। তাই দেশে ফেরার পর মাদেইরাতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রোনালদোকেও।


এর আগে, করোনা আতঙ্কের মধ্যেই রবিবার সিরিয়াতে ইন্টার মিলান আর জুভেন্টাসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে ইন্টার মিলানকে ২-০ গোলে হারায় জুভরা।


এমএম/এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments