Saturday, April 25, 2026
Homeবিভাগএবার ময়মনসিংহে নিজ বাসা থেকে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

এবার ময়মনসিংহে নিজ বাসা থেকে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধিঃ

এবার ময়মনসিংহ নগরীর উত্তর পুলিশ লাইন্স এলাকা থেকে এক নারী কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুইটি আক্তার (২২) বলে জানিয়েছে পুলিশ।

এ হত্যার রহস্য উদঘাটনের জন্য তার স্বামী পুলিশের কনস্টেবল হাফিজুর রহমানকে আটকের কথা জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মাহমুদুল ইসলাম।

ওসি বলেন, শুক্রবার জুমার নামাজের পূর্বে স্থানীয়রা সুইটি আক্তারকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের নিহতের স্বামী পুলিশ সদস্য হাফিজুর রহমানকে আটক করা হয়েছে। তবে কি কারনে হত্যাকান্ড হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। নিহত সুইটি আক্তার নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments