Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামবিদায় বেলায় সহকর্মীদের ভালবাসায় সিক্ত নূরেআলম মিনা

বিদায় বেলায় সহকর্মীদের ভালবাসায় সিক্ত নূরেআলম মিনা

বিশেষ প্রতিনিধিঃ

বিদায় বেলায় সহকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন চট্টগ্রাম জেলার বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরেআলম মিনা।

আজ (২১ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের ঐতিহ্য অনুসারে বিদায়ী অতিরিক্ত ডিআইজিকে ফুল সজ্জিত গাড়িতে রশি টেনে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স হতে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদায়লগ্নে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন এবং তাঁকে সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে তিনি জেলার নবাগত পুলিশ সুপার এস এম রশিদুল হকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

উল্লেখ্য, বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরেআলম মিনা, বিপিএম (বার) গত ২৮ অক্টোবর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হন গত ০৯ ডিসেম্বর ঢাকা রেঞ্জ দপ্তরে পদায়িত হন।

এসময় নবাগত পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম এমরান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাংগীর, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারগণ, অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments