Saturday, April 25, 2026
Homeজাতীয়দেশজুড়েরাজশাহীতে সাংবাদিকের উপর হামলা

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা


রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় দশজন আহত হয়েছে।


প্রত্যক্ষদশীরা জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাহেরপুর পৌর এলাকার সাধারণ সম্পাদক প্রার্থী বাবু তার কয়েকজন সহযোগী নিয়ে ডিগ্রি কলেজ মাঠে জড়ো হন। এসময় তাহেরপুর পৌর মেয়র, বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার বিশ পঁচিশজন সহযোগীকে নিয়ে বাবুর সহযোগীদের উপর হামলা চালায়। পরে লাঠি পেটা করে সেখান থেকে তাদের বের করে দেয়। এতে বাবুর আট থেকে দশজন কর্মী আহত হয়।

ত্রি বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি বাগমারা আসনের সংসদ সদস্য এনামুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতে পুলিশের সামনে মেয়র কালামের নির্দেশে এই হামলার ঘটনা ঘটে।

ছবি তুলতে গেলে সময় টিভির ফটো সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় তার ক্যামেরা ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ পাহারায় বাবু ঘটনাস্থল ত্যাগ করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদ কর্মীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহীর সাংবাদিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments