Saturday, April 25, 2026
Homeবিভাগলালমনিরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লালমনিরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রদিবেদক:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
রোববার রাত ৮ টার দিকে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
 
মৃত শিশুরা হলো, উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের আলতাব হোসেনের ছেলে হাবিবুর রহমান হাবিব(০৬) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের নাতি জামাল উদ্দিন(০৫)।
 
জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শিশু হাবিব ও জামাল। এর কোন একসময় তারা পুকুরে নামলে গভীর পানিতে ডুবে যায়। সন্ধ্যায় তাদের না পেয়ে অনেক খোঁজা খুঁজির এক পর্যয়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments