Saturday, April 25, 2026
Homeবিভাগখুলনাজুনায়েদ বাবুনগরীকে সরিয়ে হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আহমদ শফীর ছেলে

জুনায়েদ বাবুনগরীকে সরিয়ে হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আহমদ শফীর ছেলে

নিজস্ব প্রতিবেদক:
 
দেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সহকারী পরিচালক জুনায়েদ বাবুনগরীকে সরিয়ে আহমদ শফীর ছেলে শেখ আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। মহাপরিচালক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করবেন বর্তমান মহাপরিচালক ও হেফাজতে ইসলামীর আমীর মাওলানা শাহ আহমদ শফী।
 
বুধবার (১৭ জুন) হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় শুরা কমিটির বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
জানা যায়, সকালে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় শুরা কমিটির বৈঠক শুরু হয়। সেখানে প্রথমে বাবুনগরীকে রাখা হয়নি। বৈঠক শুরুর দুই ঘণ্টা পর বাবুনগরীকে বৈঠকে ডাকা হয়। বাবুনগরী শুরা কমিটির সদস্য না তাই তাকে বৈঠকে রাখা হয়নি বলে জানান বৈঠকে উপস্থিত এক সদস্য। কিন্তু ২০১৭ সালে অনুষ্ঠিত শুরা কমিটির বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শুরা সদস্য করা হয়। ওই সময় তাকে মাদ্রাসার সহযোগী পরিচালক করা হয়।
 
হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার শুরা কমিটির কয়েকজন জানান, কয়েক মাস ধরে আহমদ শফীর শরীর খুব একটা ভালো নয়। এরইমধ্যে চট্টগ্রাম ও ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এক সপ্তাহ কাটিয়ে শারীরিকভাবে খানিকটা সুস্থ বোধ করায় গত সোমবার (১৫ জুন) মাদ্রাসায় ফিরেছেন তিনি।
 
তারা আরও বলেন, শফীর অসুস্থতার সময় আল্লামা জুনায়েদ বাবুনগরী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তখন মাদ্রাসার পরিচালকের পদ নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়।
এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments