Thursday, January 15, 2026
Homeজাতীয়দেশজুড়ে২০ দলীয় জোটে এলডিপি : যা বললেন কর্নেল অলি

২০ দলীয় জোটে এলডিপি : যা বললেন কর্নেল অলি

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব:) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, এলডিপি ২০ দলীয় জোটে আছে এবং থাকবে। অথচ কেউ কেউ এলডিপি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে যা অত্যন্ত দুঃখজনক। এলডিপি ২০ দলীয় জোট ছাড়ছে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।
এলডিপির পক্ষ থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব:) অলি আহমদ বীরবিক্রম এ বিষয়ে কাউকে কোনো বক্তব্য দেননি। এলডিপি ২০ দলীয় জোট ছাড়ছে এমন সংবাদ যারা পরিবেশন করছেন তারা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছেন। এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন থেকে ড. কর্নেল (অব:) অলি আহমদ বীরবিক্রম সব গণমাধ্যমকে বিরত থাকতে অনুরোধ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments