Tuesday, December 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসসাংস্কৃতিক সংগঠন অঙ্গন’র তিনদশক পূর্তি

সাংস্কৃতিক সংগঠন অঙ্গন’র তিনদশক পূর্তি


চবি প্রতিনিধি


সাংস্কৃতিক সংগঠন অঙ্গন’- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩ দশক পূর্তি উৎসবের সূচনা হয়েছে। আগামী মার্চে এই উৎসব অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় চবি শহীদ মিনার চত্বরে ৩ দশক পূর্তি উৎসবের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের সূচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় অঙ্গনের সভাপতি চবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের ৩ দশক পূর্তির শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে নিজেদের বহুমাত্রিক দক্ষ জনশক্তিতে পরিণত করার পথে এগিয়ে চলেছে। উপাচার্য অঙ্গণের তিন দশক পূর্তি উৎসব সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করতে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের প্রতি আহ্বান জানান।
বাংলাবার্তা/এমএম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments