Thursday, January 22, 2026
Homeস্বাস্থ্যকরোনালাকসামে প্রথম করোনা রোগী শনাক্ত

লাকসামে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে এ প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। করোনা আক্রান্ত যুবক নারায়নগঞ্জ ফেরত। তার আনুমানিক বয়স ২৫ বছর। ওই যুবকের পজেটিভ রিপোর্ট আসার পরপরই স্থানীয় প্রশাসন তার বাড়ি লকডাউন করে দিয়েছে।

জানা যায়, কুমিল্লার লাকসামকে করোনামুক্ত রাখতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, পৌরসভা ও স্থানীয় জনপ্রতিধিদের সচেতনতামুলক তৎপরতা ছিল লক্ষ্যনীয়। ইতোমধ্যে মধ্যে শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র দৌলতগঞ্জ বাজার বন্ধ ঘোষণা করে পৌর এলাকায় বিকল্প ১৮টি বাজার চালু করা হয়েছে। নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামুলক ব্যবস্থা।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, এ পর্যন্ত উপজেলার ১২ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর-এ পাঠানো হয়। তার মধ্যে ৯ জনের রিপোর্ট এসেছে। ৮ জনের নেগেটিভ ও একজনের পজেটিভ।লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) এ.কে.এম সাইফুল আলম লাকসামের একজন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments