Thursday, January 22, 2026
Homeবিভাগময়মনসিংহে যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

ময়মনসিংহে যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
 
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) উপজেলার কাঁঠালী কালেঙ্গার পাড় খিরুনদী থেকে লাশটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।
 
জানা যায়, রোববার(১৪ জুন) বিকেলে খিরুনদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ভালুকা মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
 
ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশটি যুবতী নারীর এবং এখনও পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments