Thursday, January 22, 2026
Homeশিক্ষাক্যাম্পাসমুজিব বর্ষে শাটল ট্রেন রাঙানো হবে মুজিবের ছবিতে

মুজিব বর্ষে শাটল ট্রেন রাঙানো হবে মুজিবের ছবিতে

চবি প্রতিনিধিঃ

মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন রাঙানোর ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। আর এই শাটলে আঁকা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। যেখানে বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে শেষ বয়সের জীবন-যাপন ফুটিয়ে তোলা হবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

তিনি বলেন, “শাটল ট্রেন রাঙানোর বিষয়ে পিএইচপি পরিবার অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে। শিল্পী ও ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে গঠিত একটি দল জাতির জনকের ছবি দিয়ে শাটল কিভাবে রাঙানো হবে- এর একটি ডেমু জমা দিয়েছেন আমাকে। সংশ্লিষ্টদের সঙ্গে বসে কয়েকদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments