Thursday, January 22, 2026
Homeশিক্ষাক্যাম্পাসমাদক সেবন অতপর নোবিপ্রবির ৩ ছাত্রী বহিস্কার!

মাদক সেবন অতপর নোবিপ্রবির ৩ ছাত্রী বহিস্কার!

নোবিপ্রবি প্রতিনিধিঃ

মাদক সেবনের দায়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  তিন ছাত্রীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের হযরত বিবি খাদিজা হলের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে আনা মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

আজ বুধবার (০৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর হলের আবাসিক শিক্ষার্থী কতৃক মাদক সেবন বিষয়ক সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনার ভিত্তিতে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শৃংখলা ও সার্বিক সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে গত ২৭ নভেম্বর জরুরি সভায় অভিযুক্ত শিক্ষার্থীদেরকে ৩ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বহিষ্কৃত তিন ছাত্রী হলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে, শাস্তিপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন হল প্রশাসনকে অবিহিত না করে অবৈধভাবে হলে অবস্থান করায় অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হলের প্রাধ্যক্ষ ড. মোঃ আতিকুর রহমান বলেন, হলে যারা অবৈধভাবে অবস্থান করেছে তাদেরকে কয়েকদিনের মধ্যে বৈধ হতে হবে নতুবা হল ত্যাগের নির্দেশ দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments