Homeজাতীয়দেশজুড়েবাংলাদেশ আওয়ামীলীগের নতুন কমিটিতে পদ পেলেন যারা

বাংলাদেশ আওয়ামীলীগের নতুন কমিটিতে পদ পেলেন যারা

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হয়েছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও সভাপতিমন্ডলীর সদস্য মধ্যে রয়েছেন, সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম,বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট পীযুষ কান্তী ভট্টাচার্য, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এদিকে, যুগ্ন সাধারন সম্পাদক হয়েছেন মাহবুব উল আলম হানিফ,দীপু মনি,হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক হয়েছেন যারা, আহমদ হোসেন,বিএম মোজাম্মেল হক, মির্জা আজম,এসএম কামাল,
আবু সাঈদ, আল মাহমুদ স্বপন।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন নজিবুল্লাহ হিরু, দফতর সম্পাদক হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ড. আব্দুস সোবাহান গোলাপ,
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মেহের আফরোজ চুমকী, শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন,
শামসুন্নাহার চাঁপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন অসীম কুমার উকিল
এবং স্বাস্থ্য সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. রোকেয়া সুলতানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments