Tuesday, December 16, 2025
Homeবিভাগচট্টগ্রামফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের ব্যাচের পুনর্মিলনী কাল

ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের ব্যাচের পুনর্মিলনী কাল

বিশেষ প্রতিনিধিঃ

‘বন্ধুত্ব অমলিন’ এ স্লোগানকে সামনে রেখে নানান কর্মসূচি আর উচ্ছ্বাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের ব্যচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান।

আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে মূল অনুষ্ঠান শুরু হবে।
এতে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দরা উপস্থিত থাকবেন।

এছাড়াও রয়েছে দিন ব্যাপী অনুষ্ঠানমালা। যার মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উড়িয়ে ও কেক কেটে উদ্বোধন, পবিত্র গ্রন্থ থেকে পাঠ, অতিথি বরণ ও সম্মাননা প্রদান, যারা চলে গেছেন তাদের স্মরণে নিরবতা পালন, ৯৮ তম ব্যাচের অংশ গ্রহণমূলক পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেলড্র ও সমাপনী।

এ বিষয়ে ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের ব্যাচের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, সত্যি আমি অনেক বেশি আনন্দিত। অনেক বছর পর প্রিয় স্যার আর বন্ধুদের এক সাথে পাব। ভাবতেই অবাক লাগছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments