Sunday, April 26, 2026
Homeবিভাগচট্টগ্রামপাঁচলাইশ থানা ছাত্রলীগের মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন

পাঁচলাইশ থানা ছাত্রলীগের মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন করেছে চট্টগ্রাম মহানগরের আওতাধীন পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নগরীর দুই নং গেইট এলাকার বিপ্লবী উদ্যানে কেক কেটে ক্ষণগননার শুভ উদ্ভোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা এস এ বাপ্পী। তিনি চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের অনুসারী।

এসময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় অবদান সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে মুজিব বর্ষ পালন করা হচ্ছে। বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনে যে পরিমাণ জেল-জুলুম-অত্যাচার সহ্য করেছেন সেসব সম্পর্কে বর্তমান প্রজন্মের জানা দরকার।

দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর যে ত্যাগ স্বীকার করেছেন তা সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব।

এতে আরো উপস্থিত ছিলেন, নগর ছাত্রনেতা ফোরকান, রফিক, পারভেজ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments