Thursday, January 15, 2026
Homeশিক্ষাক্যাম্পাসপর্দা উঠলো সিইউডিএসের মাসব্যাপী বিতর্ক কর্মশালার

পর্দা উঠলো সিইউডিএসের মাসব্যাপী বিতর্ক কর্মশালার

ক্যাম্পাস প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ষষ্ঠদশ বিতর্ক ও পাবলিক স্পীকিং কর্মশালা ২০২০ এর উদ্বোধন হয়েছে।

অাজ মঙ্গলবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন এবং সিইউডিএসের মডারেটর এ বি এম আবু নোমান।

প্রতিষ্ঠালগ্ন থেকে  বিতর্কের প্রচার এবং প্রসারে বিভিন্ন কার্যক্রম গ্রহন করে আসছে।
যুক্তি ভিত্তিক তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রয়াসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং বিতর্ক করতে আগ্রহী প্রতিটি শিক্ষার্থীকে সুযোগ প্রদানে সিইউডিএস প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এই লক্ষ্যে ১০০০ জনের বেশি শিক্ষার্থীর অংশগ্রহনে শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ এই বিতর্ক কর্মশালা যা চলবে একমাস ব্যাপী।

উক্ত কর্মশালার উদ্বোধনী ক্লাসে  উচ্চারণ ও যোগাযোগ  বিষয়ে ক্লাস নেন ইংরেজি বিভাগের শিক্ষক ও সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে  বিতর্ক সহায়ক আনুষঙ্গিক উপকরণ সরবরাহ করা হয়।
আগামী ২৫ই মার্চ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই বিতর্ক কর্মশালার পর্দা নামবে। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় যুক্ত হওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
কর্মশালায় অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ প্রত্যেক অংশগ্রহণকারীকে মাননীয় উপাচার্য মহোদয়ার স্বাক্ষরিত সনদ প্রদান করা হবে।

এবারের কর্মশালায় আমাদের প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক কালের কন্ঠ, ডেইলি সান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(চবিসাস) এবং ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে আছে সময় টিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments