Tuesday, December 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসনোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী নীল দলের নিরঙ্কুশ বিজয়

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী নীল দলের নিরঙ্কুশ বিজয়

নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে অাওয়ামীপন্থী নীল দলের নিরঙ্কুশ বিজয়। এতে সভাপতি হয়েছেন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো.মজনুর রহমান।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রীস অডিটরিয়ামের সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১ টা পর্যন্ত। এর পর বিকাল সাড়ে ৫ টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ফিশারিজ ইন মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

জানা যায়, নির্বাচনে সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পান ১৭৭ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে নীল দলের মো.মজনুর রহমান পান ১৩৮ ভোট পেয়ে জয়ী হন।

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ড. মো.অানিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মো.ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ-ড.মো.শহীদ সারোয়ার, প্রচার সম্পাদক-ড.অারাধন সরকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক-মো.মুহাইমিনুল ইসলাম সেলিম। কার্যকরী সদস্য- ড.ফিরোজ অাহমেদ,তনিমা সরকার,এ কিউ এম সালাউদ্দীন পাঠান,সাহানা রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments