Thursday, January 22, 2026
Homeজাতীয়দেশজুড়েদেশের যে ৫ হাসপাতালে করোনা টেস্ট করা যাচ্ছে

দেশের যে ৫ হাসপাতালে করোনা টেস্ট করা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক


স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এ পর্যন্ত দেশের ৫টি প্রধান হাসপাতালে করোনা টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে। এটি চলতি সপ্তাহের মধ্যে ১৫টি স্বাস্থ্যসেবা স্থাপনা চালুর পরিকল্পনার অংশ।


জানা গেছে, গতকাল বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ল্যাব ফ্যাসিলিটি চালুর মধ্য দিয়ে এ পর্যন্ত ৫টি প্রধান হাসপাতালে টেস্টিং মেশিন ও সরঞ্জামসহ ল্যাবরেটরি চালু করা হয়েছে।


রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) টেস্টিং ল্যাবরেটরি চালু করা হয়েছে।
ঢাকার বাইরে রাজশাহীতে টেস্টিং ফ্যাসিলিটি চালু করা হয়েছে। আগামী ৩ অথবা ৪ দিনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের ১০টি স্থানে এই ফ্যাসিলিটি চালু করা হবে।


রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে টেস্টের ফলাফল কেন্দ্রিয়ভাবে মূল্যায়িত হবে।


এমডি/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments