Thursday, January 15, 2026
Homeপ্রচ্ছদত্রাণ বিতরণেও আমির খানের চমক

ত্রাণ বিতরণেও আমির খানের চমক


নিউজ ডেস্ক:

বছরে একটা মুভি দেখিয়ে যেমন তাক লাগিয়ে দেন বলিউড অভিনেতা মিষ্টার পারফেক্টশনিষ্ট খ্যাত আমির খান, তেমনি এবার তাক লাগিয়েছেন অভিনব পদ্ধতিতে ত্রাণ বিতরণ করে।

আসুন জেনে নেওয়া যাক আমিরের এ ত্রাণ বিতরণের অভিনব পদ্ধতি সম্পর্কে:

‘একটি গাড়ি ভর্তি করে বস্তি গুলোতে আটার প্যাকেট পাঠানো হলো। ছেলেরা সেখানে গিয়ে মাইকে ঘোষণা করলো যাদের আটার দরকার আছে তারা এসে আটা নিয়ে যেতে পারেন। কিন্তু জনপ্রতি মাত্র এক কেজি আটা দেয়া হবে। যাদের ঘরে মোটামুটি খাবার ছিল তারা কেউ গেলো না মাত্র এক কেজি আটা আনার জন্য। কিন্তু যারা সত্যিই খুব গরিব তারা এসে হাজির হলো এবং একটা করে আটার প্যাকেট নিয়ে গেলো।
সকালে আটার প্যাকেট খুলতেই আটার সাথে বেরিয়ে এলো ৫ হাজার রুপি। খোঁজ নিয়ে জানা গেল ট্রাকটি পাঠিয়েছিলেন আমির খান।’

আমির খানের দানের এই কৌশল দেখে অবাক হয়েছে ভারতীবাসী। অবাক হয়েছে প্রতিটি মানুষ।

এসএস/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments