Sunday, April 26, 2026
Homeজাতীয়তন্ময় আহমেদ মুন:অদম্য মেধাবী সৎ ও সাহসী মুজিব সৈনিক

তন্ময় আহমেদ মুন:অদম্য মেধাবী সৎ ও সাহসী মুজিব সৈনিক

নিজস্ব প্রতিনিধিঃ

গত ২০১৩ সালের ১০ আগস্ট হত্যার উদ্দেশ্যে নিজ জেলা গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি জামাতের ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তার উপর। মৃত্যু নিশ্চিত করে সেদিন হামলাকারী তাকে ফেলে রেখে চলে যায়। কিন্তু সৃর্ষ্টিকর্তা যাকে রাখেন তাকে কে উপড়ে ফেলবে? দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে সুস্থ্য হতে না হতেই হাসপাতালেই আবারো পরিকল্পিত হামলা চালায় জামাত শিবিরের স্থানীয় কেন্দ্রীয় আন্তর্জাতিক চক্র।এরপরেও ঘাতকের হাত হতে সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন।

পলাশবাড়ী সদরের জামালপুর গ্রামের পিতা মানিক সরকারের ছেলে তন্ময় আহমেদ মুন। যেমন অদম্য মেধাবী ছিলো শিশুকাল হতে তেমনি নর্ম ভদ্র স্বভাবের ছিলো এটা তার গ্রামের সর্বস্তরের মানুষ বলে বলবে। সে নর্ম ভদ্র ও শান্ত সৃষ্ট স্বভাবের হলেও সাহসী ছিলো প্রচুর ।সেজন্যই সে সবধরনের ভয় কে জয় করেই আজ অদম্য তৃণমুল হতে উঠে আসা মুজিব সৈনিক।

২০১৩ সালে কেন তাকে সেদিন তন্ময়ের উপর পরিকল্পিত ভাবে প্রান নাশের জন্য হামলা করা হয়েছিলো ? বঙ্গবন্ধুর আদর্শে অনুসারি হিসাবে সে মুক্তিযুদ্ধ নিয়ে লিখা,দেশবিরোধী জামাত-শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে সে সোচ্চার ,এবং জামাত শিবিরের কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে সকল অপপ্রচার গুজব,মিথ্যাচারের বিরুদ্ধে ও বুয়েটে বিশ্ববিদ্যালয়ে অপশক্তির গড়া ধর্মীয় ছাত্র সংগঠন গুলোর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার কারণেই তার উপর হামলা করা হয়েছিল ।

সাবেক ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা বলেন, হামলার পর কেন মিডিয়াতে কেন ওর নাম আসেনাই,কেন সুশীলরা ওর ব্যাপারে চুপ ছিল, কেন তন্ময়ের নাম টকশো গুলোতে অনুপস্থিত ছিল জানেন? কারন ছেলেটা ছাত্রলীগ করে! ছাত্রলীগ যারা করে তারা আর যায় হোক মানুষ হতে পারেনা এটা আজ অনেকে বিশ্বাসী ধারণা হয়ে দাড়িয়েছে। যদিও সে বর্তমানে বেঁচে আছে কিন্তু প্রতিটি মূহুর্ত ভুগতে হচ্ছে শাররিক জ্বালা যন্ত্র।এতো কিছুর পরেও তন্ময়কে নিয়ে থেমে নেই অপপ্রচার। তাকে ঘিরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে কুচক্রীরা। মিথ্যাচার করে তাকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু সৃষতিকর্তা সহায় হলে তিনি তাকে সব বিপদ আপদে রক্ষা করবেন ।

প্রাননাশী হামলার পরে সুস্থ হয়েই দলের ও রাষ্ট্রের জন্য তন্ময় কাজ করে যাচ্ছেন আজ অবধি নীরবে তন্ময়েরা পরীক্ষিত মুজিব সৈনিক ঢোলবাজিয়ে নয় এইভাবেই নীরবে কাজ করে যায় দল বা ব্যক্তি হতে কোন প্রতিদানের আশা না করে।কারন তন্ময় জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশের পরীক্ষিত সৎ ও সাহসী সৈনিক। এই তন্ময় আহমেদের মতন যোদ্ধারা আছে বলেই বাংলাদেশ আওয়ামীলীগ এখনো স্ব-মহিমায় স্বগর্ভে মমতাময়ী মায়ের হাতে আলোকিত। স্যালুট এই রকম একজন নেতাকে আমাদের পলাশবাড়ীতে পেয়ে।যিনি মুজিব সৈনিক হিসাবে দল ও দেশের জন্য কাজ করে চলছেন যার কারণে আজ অপশক্তির অপপ্রচার ও মিথ্যাচার তাকে ঘিরে আছে।

উল্লেখ্য,পলাশবাড়ীর কৃতিসন্তান তন্ময় আহমেদ মুন বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েব টিম সিআরআই এর কোর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য একই সাথে বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

 

এএস/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments