Wednesday, January 21, 2026
Homeস্বাস্থ্যকরোনাট্রাম্প বললেন, পরীক্ষা বন্ধ করে দিলে সংক্রমণও কমে যাবে

ট্রাম্প বললেন, পরীক্ষা বন্ধ করে দিলে সংক্রমণও কমে যাবে

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ‘করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা বেশি হচ্ছে বলেই সংক্রমণ বাড়ছে। পরীক্ষা বন্ধ করলেই দেখা যাবে সংক্রমণ কম হচ্ছে।’

১৫ জুন এক টুইটে ট্রাম্প বলেন, ‘অন্য দেশের চেয়ে আমাদের দেশে ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে করোনা পরীক্ষা হচ্ছে। এ কারণে অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। পরীক্ষা না হলে বা দুর্বল পদ্ধতিতে পরীক্ষা হলে দেখা যেত, এ দেশে সংক্রমিত কোনো রোগীই নেই। করোনা পরীক্ষা হলো দু’দিকে ধার দেওয়া তরবারির, এটি আমাদের খারাপ অবস্থা দেখিয়ে দিচ্ছে কিন্তু এটি থাকা ভালো!’

এদিকে জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগী ২১ লাখ ১৪ হাজার ২৬ জন, যা বিশ্বে সর্বোচ্চ। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ১২৭ জন।

করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। সংক্রমণ আরও বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কার পরও ট্রাম্পের এমন মন্তব্য শুধুমাত্র মানুষকে আশ্বস্ত করার জন্য।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments