Tuesday, December 16, 2025
Homeআন্তর্জাতিকট্রাম্পকে সোলেইমানির মেয়ের হুশিয়ারি

ট্রাম্পকে সোলেইমানির মেয়ের হুশিয়ারি

বিশেষ প্রতিনিধিঃ

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের সামরিক জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পকে হুশিয়ারি দিয়েছেন তার মেয়ে জয়নব সোলেইমানি। বাবাকে হত্যা করে ইসরায়েল-আমেরিকা নিজেদের দুর্দিন ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাতে এ খবর জানিয়েছে স্পুটনিক নিউজ।

জয়নাব সোলেইমানি বলেন, ‘আমার বাবাকে হত্যা করার মধ্য দিয়ে যদি ‘পাগল’ ট্রাম্প ভেবে থাকেন সবকিছু শেষ হয়ে গেছে, তাহলে তা হবে চূড়ান্ত ভুল। আসলে সোলেইমানিকে হত্যা করার মাধ্যমে ইসরায়েল ও আমেরিকা নিজেদের দুর্দিন ডেকে এনেছে।

উল্লেখ্য, শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। তাকে হত্যা করায় আমেরিকার বিরুদ্ধে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেয়ার ঘোষণাও দিয়েছে ইরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments