Thursday, January 15, 2026
Homeবিভাগচট্টগ্রামছবি তুলে কেড়ে নিল ত্রাণ; প্রতিবাদ করায় মারধর

ছবি তুলে কেড়ে নিল ত্রাণ; প্রতিবাদ করায় মারধর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীর একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণসামগ্রী বিতরণ করে ছবি তোলার পর তা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করলে চেয়ারম্যান ও তার লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
গতকাল দুপুরে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।


জানা যায়,গতকাল সকালে ত্রাণ দেওয়ার কথা বলে শতাধিক ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান চেয়ারম্যান নুরুল আবছার। এ সময় তাদের হাতে সামগ্রী তুলে দিয়ে চেয়ারম্যান ও তার লোকজন ছবি তোলেন। ছবি তোলার পর চেয়ারম্যানের ছোট ভাই মিজানুর রহমান টিপু ও তার লোকজন প্রদান করা ত্রাণগুলো কেড়ে নেয়। এর প্রতিবাদ করলে তারা সবার ওপর হামলা করে। পরে ভুক্তভোগী জনসাধারণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৬টি পরিবারকে ত্রাণ দেন।


অভিযুক্ত নুরুল আবছার হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।


হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, মির্জাপুরের চেয়ারম্যান ত্রাণের কথা বলে লোকজনকে পরিষদে নিয়ে যান। তাদের ত্রাণ দেওয়ার পর তা আবার কেড়ে নেন। অসহায় ২৬টি পরিবারের লোকজন উপজেলা পরিষদে এসে কান্নাকাটি করতে থাকেন। পরে সরকারের পক্ষ থেকে তাদের ত্রাণ দেওয়া হয়।

এসএস/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments