Wednesday, January 21, 2026
Homeবিভাগচট্টগ্রামচসিক নির্বাচনের প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগের বিশেষ টিম

চসিক নির্বাচনের প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগের বিশেষ টিম

পলিটিক্যাল ডেস্ক (নিজস্ব প্রতিবেদক)

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণায় টিম গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।


বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে প্রধান সমন্বয়ক হিসেবে আছেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
এছাড়া সহকারী সমন্বয়ক হিসেবে আছেন, চট্টগ্রামের কেন্দ্রীয় তিন সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী জহির, ডা. মনজুর মোর্শেদ অসীম এবং মাহমুদুল হাসান তুষার।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপ প্রচার বিষয়ক সম্পাদক এম এ আহাদ চৌধুরী রায়হান, উপ অর্থ বিষয়ক সম্পাদক তড়িৎ চৌধুরী, উপ ধর্ম বিষয়ক সম্পাদক রিন্টু বড়ুয়া, উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ফৌজিয়া ইসলাম তামান্না ও শাহনেওয়াজ কবির সানি, উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন বকুল, উপ আইন বিষয়ক সম্পাদক শাহাদুল হাসান আল মুরাদ, সহ সম্পাদক দিদারুল আলম।


এছাড়া এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন সম্রাট, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু , সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর , চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে রাখা হয়েছে এই কমিটিতে।

এমএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments