Tuesday, December 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসচবির ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

চবির ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের তিনটি ইউনিটে (এ, বি ও সি) মেধাতালিকায় থাকা ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের যৌত বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়াও যে ইউনিটের (ডি) ফলাফল এখনো প্রকাশ হয়নি, সেই ইউনিটের ক্ষেত্রে রিট আবেদনকারীর ভর্তির বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।

জানা যায়, মেধাতালিকায় থাকা ৮২ শিক্ষার্থী তিনটি ও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী একটি রিট করেন। মেধাতালিকায় থাকার পরও ভর্তিপ্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে তিনটি রিট করা হয়।

আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ৮২ শিক্ষার্থীর তিন ইউনিটে বিষয় নির্বাচনসহ ভর্তিপ্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments